দৈনিক সোজা সাপটা

রাজধানীর তিন এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনের ১০ জন আটক

রাজধানীর ধানমন্ডি, খিলগাঁও ও রূপনগর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ১০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার ভোর পর্যন্ত এসব এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে গতকাল রাতে নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন নেতাকে আটক করা হয়। ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম গণমাধ্যমকে এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এছাড়া রূপনগরে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের চারজনকে আটক করা হয়।

আজ সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খিলগাঁও ও রূপনগরের আটকের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

রাজধানীর তিন এলাকা থেকে নিষিদ্ধ সংগঠনের ১০ জন আটক

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর ধানমন্ডি, খিলগাঁও ও রূপনগর এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ১০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার ভোর পর্যন্ত এসব এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে গতকাল রাতে নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন নেতাকে আটক করা হয়। ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম গণমাধ্যমকে এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এছাড়া রূপনগরে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগের চারজনকে আটক করা হয়।

আজ সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে খিলগাঁও ও রূপনগরের আটকের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x