শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি প্রাণী ও জীবজন্তুর প্রতিও দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি শিক্ষার্থীদের প্রিয়জনদের জন্মদিনে গাছ উপহার দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে, যার সুফল সবাই ভোগ করবে।
প্রধানমন্ত্রী জানান, দেশের স্কুল-কলেজগুলোতে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার এবং নবম শ্রেণি থেকেই এটি বাধ্যতামূলক করার ব্যবস্থা করা হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হবে, যেখানে তারা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন খেলায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
শিক্ষার্থীদের বহুভাষায় দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শিখতে হবে। ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয়-সাতটি ভাষার মধ্য থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দমতো ভাষা বেছে নিতে পারবে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের আমন্ত্রণে দোহারের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৩ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয় ও চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন করেন। তারা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার পাশাপাশি লাইব্রেরি ঘুরে দেখেন এবং সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন