দৈনিক সোজা সাপটা

গোপালগঞ্জের ঘটনা রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতা: গোলাম পরওয়ার

জাময়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ফেসবুক পেজে দেয়া পোস্টে বলেন, গোপালগঞ্জের ঘটনা শুধু সরকারের ব্যর্থতা নয়, বরং রাষ্ট্রযন্ত্রেরও চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ।

গোপালগঞ্জের পরিস্থিতি কেবল সরকারের নয়, বরং রাষ্ট্রযন্ত্রেরও চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মিয়া গোলাম পরওয়ার বলেন, গোপালগঞ্জে নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং বিভিন্ন স্থাপনা ও রাজনৈতিক দলের কার্যালয়ে আক্রমণ চালানো হচ্ছে। এসব ঘটনা দেখে এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের অংশ কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

তিনি উল্লেখ করেন, সব অঙ্গ ও প্রশাসনিক অবকাঠামোর অভিভাবক হিসেবে নিরাপত্তা ও নিয়ন্ত্রণ বজায় রাখা রাষ্ট্রের দায়িত্ব হলেও তা করতে চরম ব্যর্থতার পরিচয় দেওয়া হচ্ছে। ফলে এই রাষ্ট্রের আদৌ কোনো অভিভাবক আছে কি না, তা সাধারণ মানুষ বুঝতে পারছে না।

গোলাম পরওয়ার আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে দাবি করেছেন, তা মানুষের কাছে বাস্তবতাকে অস্বীকার করা ও হাস্যকর ছাড়া কিছু নয়। জনগণের রায় ও আকাঙ্ক্ষা উপেক্ষা করায় এই সরকারের ওপর জনগণের কোনো আস্থা নেই বলেও তিনি মন্তব্য করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের ঘটনা রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতা: গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x