দৈনিক সোজা সাপটা

৯০ পিস ইয়াবাসহ ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিব হাসান রিফাত (২২) নামে ছাত্রদলের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর সহযোগী জাহিদ হাসান রনি (৩০)-কেও গ্রেপ্তার করা হয়।

অভিযানে ইয়াবা বিক্রির নগদ ৫২ হাজার ১৫০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ের টাইগার রুলিং মিলস এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিব হাসান রিফাত শিমরাইল এলাকার মুন্সীবাড়ির মৃত হাসান পারভেজ মুন্সীর ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। অপর গ্রেপ্তার জাহিদ হাসান রনি শিমরাইল দক্ষিণপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। পরে রিফাতের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ও নগদ ৫২ হাজার ১৫০ টাকা এবং রনির কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা।

এদিকে স্থানীয়দের অভিযোগ, রিফাত দীর্ঘদিন ধরে শিমরাইল ট্রাক টার্মিনাল ও আশপাশের এলাকায় মোটরসাইকেল ব্যবহার করে ইয়াবা সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম জানান, ইয়াবাসহ রিফাত ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মোটরসাইকেলটি জব্দের বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে। 

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

৯০ পিস ইয়াবাসহ ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x