ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর গাদি আইজেনকোট জানিয়েছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার কট্টর ডানপন্থি মিত্রদের নতুন সরকারে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে সরকারপ্রধান বা প্রধানমন্ত্রীর দায়িত্ব তাকেই দিতে হবে বলে শর্ত জুড়ে দিয়েছেন তিনি।
নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং বেজালেল স্মোট্রিচের রিলিজিয়াস জায়োনিস্ট পার্টির উদ্দেশে আইজেনকোট বলেন, তারা যদি সত্যিই ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করেন, তবে তার নেতৃত্বে গঠিত সরকারকে সমর্থন না করার কোনো কারণ নেই। তিনি নিজের উপস্থাপিত নীতির ভিত্তিতেই এই সরকার পরিচালনা করতে চান।
গত দুই দশক ধরে ইসরায়েলের ক্ষমতায় থাকা নেতানিয়াহু ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজা, লেবানন ও ইরানে যুদ্ধ পরিচালনা করছেন। তবে সবশেষ নির্বাচনে তার দলের জনসমর্থন কমে যাওয়ায় কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এমন পরিস্থিতিতে সরকার গঠনের দৌড়ে এগিয়ে রয়েছেন আইজেনকোট।
প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে বৈঠকে আইজেনকোট ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন, যার মধ্যে আরব আইনপ্রণেতারাও রয়েছেন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে সুপারিশ এসেছে ৪৬ জনের। কট্টর ডানপন্থি নেতাদের প্রতি ক্ষোভ থেকে এবার আরবরা ঐতিহাসিক সংখ্যক আসন লাভ করেছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন