দৈনিক সোজা সাপটা

বাণিজ্য সুরক্ষায় এফটিএ চূড়ান্ত করার তাগিদ

ছবি: এআই

এলডিসি উত্তরণ-পরবর্তী বাণিজ্যিক সুবিধা ধরে রাখতে এফটিএ ও সেপা চুক্তি দ্রুত সম্পন্নের তাগিদ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আগামী ২০২৭ সালের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে এফটিএ চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নিউজিল্যান্ড, ওমান, হংকং, অস্ট্রেলিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সম্পাদনের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়।

সাম্প্রতিক বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব এমপির সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বাজারে সিন্ডিকেট ও একচেটিয়া ব্যবসায়িক কারসাজি নিয়ন্ত্রণে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যকারিতা নিয়েও বৈঠকে আলোচনা হয়।

টিসিবির কার্ড বিতরণ ও ডিলার নিয়োগে বিগত সরকারের সময়ে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের অনিয়ম, স্বজনপ্রীতি এবং ভুয়া কার্ড বিতরণের অভিযোগ উঠে আসে। প্রকৃত নিম্নআয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিতে ভুয়া কার্ডধারীদের শনাক্ত করে তালিকা থেকে বাদ দেওয়ার জন্য টিসিবিকে দ্রুত বিশেষ কর্মসূচি চালুর সুপারিশ করা হয়। এছাড়া সুগন্ধি চাল রপ্তানিতে সিন্ডিকেট নিয়ন্ত্রণে কেস-টু-কেস ভিত্তিতে ঋণপত্র যাচাই করে অভিজ্ঞ মিলারদের রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বাণিজ্য সুরক্ষায় এফটিএ চূড়ান্ত করার তাগিদ

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x