দৈনিক সোজা সাপটা

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনের সিআরসিসি, সমঝোতা স্মারক সই

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনের রাষ্ট্রায়ত্ত প্রকৌশল ও নির্মাণ প্রতিষ্ঠান সিআরসিসির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মোংলায় এই স্মারক স্বাক্ষরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। ইনভেস্ট বাংলাদেশ এবং সিআরসিসির মধ্যে বিনিয়োগ সহযোগিতার কাঠামো গড়ে তোলার জন্য এই চুক্তি হয়।

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী ও সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইনভেস্ট বাংলাদেশের পক্ষে স্মারকে সই করেন সংস্থার ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ। অন্যদিকে সিআরসিসির পক্ষে সই করেন চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং।

এই স্মারকের আওতায় সিআরসিসি এবং এর সহযোগী প্রতিষ্ঠানগুলো পরিবহন, লজিস্টিকস ও নবায়নযোগ্য বিদ্যুতে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখবে। এছাড়াও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, রেল সরঞ্জাম সংযোজন এবং কারিগরি প্রশিক্ষণের মতো খাতেও বিনিয়োগের সম্ভাবনা বিবেচনা করা হবে। রাসায়নিক, চিনি, খাদ্য, ইস্পাত ও প্রকৌশল খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানেও তারা বিনিয়োগের চিন্তা করবে।

উল্লেখ্য, ২০২৬ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোসে প্রধানমন্ত্রী ও সিআরসিসির চেয়ারম্যানের বৈঠকের ধারাবাহিকতায় এই স্মারক সই হলো। এই উদ্যোগ দেশের উৎপাদন বাড়ানো, আঞ্চলিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়া এবং নতুন কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে। ২০৩০ সালের মধ্যে এক কোটি কর্মসংস্থান ও ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে এটি সহায়ক হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনের সিআরসিসি, সমঝোতা স্মারক সই

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x