দৈনিক সোজা সাপটা

কর্মক্ষম জনগোষ্ঠী কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ: সতর্ক করল বিশ্বব্যাংক

দক্ষিণ এশিয়ার অর্থনীতিগুলো দ্রুত বার্ধক্যের দিকে এগোচ্ছে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, বাংলাদেশ তার বর্তমান কর্মক্ষম জনগোষ্ঠীকে যথাযথভাবে কাজে লাগাতে পারছে না। অনুকূল বয়সকাঠামো থাকা সত্ত্বেও পর্যাপ্ত কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।

প্রতিবেদনে জানানো হয়, দেশের প্রায় ৮৪ শতাংশ বা ৫ কোটি ৮০ লাখ মানুষ অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত। এমনকি উচ্চশিক্ষা অর্জন করেও ৪৪ শতাংশ বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারী অপ্রাতিষ্ঠানিক কাজে যুক্ত হতে বাধ্য হচ্ছেন। আনুষ্ঠানিক প্রতিষ্ঠানে কর্মসংস্থানের গতি ধীর হওয়ার পাশাপাশি ছোট ব্যবসাগুলো কর্মী ছাঁটাই করছে।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট জানান, দক্ষিণ এশিয়ায় প্রবীণদের নিরাপত্তা নিশ্চিত করার হার অত্যন্ত কম। এই অঞ্চলের মাত্র ১০ শতাংশ প্রবীণ পেনশন পান এবং মাত্র ১৭ শতাংশ পেনশন ব্যবস্থায় অবদান রাখেন। ২০৪৯ সালের মধ্যে দক্ষিণ এশিয়া এবং ২০৫১ সালের মধ্যে বাংলাদেশ প্রবীণ জনগোষ্ঠীপ্রধান দেশে পরিণত হবে।

বাংলাদেশের হাতে জনমিতিক লভ্যাংশ কাজে লাগানোর জন্য মাত্র দুই দশক সময় রয়েছে, যা ২০৪৫ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। ২০০০ থেকে ২০৫০ সালের মধ্যে জিডিপি প্রবৃদ্ধিতে জনসংখ্যার বার্ষিক অবদান ০.৪ শতাংশ থেকে কমে ০.১ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় তরুণদের দক্ষতা বৃদ্ধি, নারীদের কর্মসংস্থানে বাধা দূর করা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক। পাশাপাশি প্রবীণদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা ও কার্যকর পেনশন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

কর্মক্ষম জনগোষ্ঠী কাজে লাগাতে ব্যর্থ বাংলাদেশ: সতর্ক করল বিশ্বব্যাংক

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x