দৈনিক সোজা সাপটা

গত তিন বছরে নারায়ণগঞ্জে ৯১টি নিটিং, ৫৬টি গার্মেন্টস ও ১৩টি প্রিন্টিং কারখানাসহ দেড় শতাধিক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এর ফলে

দেড়শ কারখানা বন্ধ ৩ বছরে

দেড়শ কারখানা বন্ধ ৩ বছরে
দেড়শ কারখানা বন্ধ ৩ বছরে

গত তিন বছরে নারায়ণগঞ্জে ৯১টি নিটিং, ৫৬টি গার্মেন্টস ও ১৩টি প্রিন্টিং কারখানাসহ দেড় শতাধিক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এর ফলে জেলায় শিল্প খাতের কর্মসংস্থান আশঙ্কাজনকভাবে কমেছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরীতে আয়োজিত চাকরি মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ হাতেম বলেন, নারায়ণগঞ্জে আগে সাড়ে পাঁচ শতাধিক শিল্পপ্রতিষ্ঠান সক্রিয় ছিল। কিন্তু গত তিন বছরে দেড় শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে শ্রমিক সংখ্যা প্রায় ২ লাখ ৬০ হাজার থেকে কমে বর্তমানে প্রায় ২ লাখে নেমে এসেছে। তবে বর্তমানেও বিসিক শিল্পনগরীতে চার শতাধিক প্রতিষ্ঠান চালু রয়েছে।

চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সরাসরি সংযোগ তৈরিতে এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে উল্লেখ করে বিকেএমইএ সভাপতি মেলা আয়োজনের জন্য বিসিক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

বিষয় : দেড়শ কারখানা বন্ধ ৩ বছরে

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেড়শ কারখানা বন্ধ ৩ বছরে

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গত তিন বছরে নারায়ণগঞ্জে ৯১টি নিটিং, ৫৬টি গার্মেন্টস ও ১৩টি প্রিন্টিং কারখানাসহ দেড় শতাধিক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এর ফলে জেলায় শিল্প খাতের কর্মসংস্থান আশঙ্কাজনকভাবে কমেছে। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লা বিসিক শিল্পনগরীতে আয়োজিত চাকরি মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ হাতেম বলেন, নারায়ণগঞ্জে আগে সাড়ে পাঁচ শতাধিক শিল্পপ্রতিষ্ঠান সক্রিয় ছিল। কিন্তু গত তিন বছরে দেড় শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে শ্রমিক সংখ্যা প্রায় ২ লাখ ৬০ হাজার থেকে কমে বর্তমানে প্রায় ২ লাখে নেমে এসেছে। তবে বর্তমানেও বিসিক শিল্পনগরীতে চার শতাধিক প্রতিষ্ঠান চালু রয়েছে।

চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সরাসরি সংযোগ তৈরিতে এ ধরনের আয়োজন ভূমিকা রাখবে উল্লেখ করে বিকেএমইএ সভাপতি মেলা আয়োজনের জন্য বিসিক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দেড়শ কারখানা বন্ধ ৩ বছরে
0:00 / 0:00
1x