দৈনিক সোজা সাপটা

জাতীয় নারীশক্তির ঢাকা উত্তর ও দক্ষিণ কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এই দুই কমিটিতে আহ্বায়ক, সদস্যসচিব ও মুখ্য সংগঠকের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে এ অনুমোদনের কথা জানানো হয়।

ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক করা হয়েছে খন্দকার খালেদা আক্তারকে। সদস্যসচিব হয়েছেন রেহানা আক্তার রুমা এবং মুখ্য সংগঠক হয়েছেন সালমা আক্তার। অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক করা হয়েছে সিফাত সুলতানা মিমকে। সদস্যসচিব হয়েছেন ইথার ফারিয়েল হামিদ এবং মুখ্য সংগঠক হয়েছেন ফাতেমা রহমান মেঘা।

দুই বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, আংশিক কমিটিগুলো আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটি দুটি অনুমোদন করেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা আলম মিতু ও সদস্যসচিব নুসরাত তাবাসসুম জ্যোতি। কমিটি অনুমোদনের সুপারিশ করেন সংগঠনটির মুখ্য সংগঠক মনজিলা ঝুমা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

জাতীয় নারীশক্তির ঢাকা উত্তর ও দক্ষিণ কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x