ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৪

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৪

সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ১২৫ পিস ইয়াবা, ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ২৪ জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. নাইম, রুমা আক্তার (৩৫) ও সুরবানু। এছাড়া ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ কুমিল্লার চান্দিনা থানার বাসিন্দা মো. মিজানুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এছাড়া গ্রেপ্তার করা হয়েছে পরোয়ানাভুক্ত চার আসামি হারিজ মিয়া ওরফে হারিজ, মো. শাহাবুদ্দিন, ইউসুফ ভুইয়া ও কমল চন্দ্র ঘোষকে। নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে সামসুল হক ও মো. মোনাইম হক সুমনকে।
অভিযানে বিভিন্ন স্থান থেকে আরও ১৪ জনকে মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মো. ছাদেক আলী, মো. দেলোয়ার হোসেন ডিকে, মো. আলমগীর হোসেন নয়ন, মো. সবুজ মিয়া, জিয়াউর, আঃ বাতেন, মো. আসিফ, মো. রেদওয়ান, সওকত মিয়া, ইব্রাহিম খলিল, মাসুদ, কামাল হোসেন, মো. মোনাইম হক সুজন ও সাদ্দাম হোসেন।
সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Link copied!