ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রতারক আদমবেপারীর খপ্পড়ে পড়ে

সৌদী আরবে মানবেতর জীবন সোনারগাঁয়ের ৩ যুবকের

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সৌদী আরবে মানবেতর জীবন সোনারগাঁয়ের ৩ যুবকের

আদম ব্যবসায়ীর খপ্পড়ে পড়ে সর্বন্বান্ত সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেহাকৈর পূর্বপাড়া এলাকার ৩ যুবক। ভালো বেতনের প্রলোভন দেখিয়ে সাড়ে ১৯ লাখ টাকা হাতিয়ে নিয়ে ৩ যুবককে সৌদি আরব নিয়ে কোন কাজ দিতে পারেনি। উল্টো স্বজনদের কাছ থেকে দফায় দফায় টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উটেছে দালাল চক্রটির বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দালাল চক্রের বিরুদ্ধে সোনারগাঁ থানা লিখিত অভিযোগ করা হয়েছে। 
অভিযোগ সূত্রে জানা গেছে, বেহাকৈর পূর্বপাড়া এলাকার জাহের ছেলে সিজান,আশিক ও স্ত্রী রেহানা মিলে একই এলাকার সালু মোল্লার ছেলে আবুল মোল্লা,  হাবিবুর রহমানের ছেলে শাকিল ও শাহাবুদ্দিনের ছেলে ত্রিশানকে সৌদি আরব নিয়ে যায়। জাহেরের ছেলে সিজান সৌদি প্রবাসী হওয়ায় ভুক্তভোগীরা সরল বিশ্বাসে সাড়ে ১৯ লাখ টাকা দেয়। কথা ছিল সৌদী আরব নিয়ে তাদেরকে ভালো বেতনের চাকরি দিয়ে দিবে। সিজান,আশিক ও রেহানার প্রলোভনে প্রলুব্ধ হয়ে ভুক্তভোগীরা সৌদী আরব গিয়ে চরম বিপাকে পড়েন। চাকরিতো দূরের কথা তাদের থাকার জায়গাও ব্যবস্থা করে দেওয়া হয়নি। বরং অন্য দালালের কাছে তাদের হস্তান্তর করে দেয়। ফলে ওই তিন যুবক গত ৭-৮ মাস ধরে সৌদী আরবে মানবেতর জীবনযাপন করছে। সন্তানের এমন দুরবস্থার কথা শোনে অভিযোগকারী রানু বেগম প্রতারক সিজানকে আরো ২ লাখ টাকা দেয়। তবু তাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। 
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, সংসারের উন্নতি ও সুন্দর জীবনযাপনের আশায় জমিজমা বিক্রি ও আত্নীয়স্বজনের কাছ থেকে ধার দেনা করে সন্ত্রানদের বিদেশ পাঠানো হয়েছে। তারা কোন কাজ না পাওয়ায় ধার দেনা পরিশোধ করতে পারছিনা। উল্টো সন্তানদের থাকা খাওয়ার জন্য টাকা পাঠাতে হচ্ছে।  অন্য এক দালালের কাছে রেখে প্রতারক সিজান তাদের কোন খোঁজখবর নিচ্ছেনা। যেকারণে ওই দালাল তাদের ফেলে রেখে পালিয়ে যায়। ফলে তারা ৩ জন খুব কষ্ঠে দিন কাটাচ্ছে। তাছাড়া বৈধ আকামা না থাকায় তারা নিজেরাও কোন কাজের সন্ধান করতে পারছেনা। আর্থিক সংকটের কারণে তাদের দেশে ফিরিয়ে আনাও সম্ভব হচ্ছে না। 
নিরুপায় হয়ে প্রতারক সিজান ও তার মা ভাইকে আসামি করে রানু বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ করার খবর পেয়ে প্রতারক চক্র এলাকা ছেড়ে আত্বগোপন করে। ভুক্তভোগীদের দাবি দ্রুত ওই প্রতারক চক্রকে গ্রেপ্তার করে দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ৩ যুবককে সৌদী আরব থেকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাশনের হস্তক্ষেপ কামনা করেন।

Link copied!