সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ধর্ম অবমাননার অভিযোগ, বৈষম্যবিরোধী মামলা, ওয়ারেন্টভুক্ত ও মাদকসেবীসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন সোনাখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক। এর আগে সোমবার থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশে এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মাদকসেবী নাজমুল (৩০),ওয়ারেন্টভুক্ত মামলায় মো. আনোয়ার হোসেন (৩৩), মো. ফয়সাল (২৪) ও জাহিদ হাসান। বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান মৃধা (৪৭), মো. দেলোয়ার হোসেন (৪৬) ও মো. রাজিম (২২)। এ ছাড়া ধর্ম অবমাননার অভিযোগে দায়ের করা নিয়মিত মামলায় ইয়া নবী (৩৬) । তিনি সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব গ্রামের মঞ্জু মিয়ার ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাকে মাদকমুক্ত ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশি এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :