ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ৬

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ৬

সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় পুলিশের বিশেষ অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মো. রিফাত (২১), সাইফুল ইসলাম (৩৬), আলমগীর (২৮) ও আলমগীর (৪৫)। এছাড়া আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সোনারগাঁ থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সুরুজ্জামান।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের তথ্য অনুযায়ী, মো. রিফাত জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য, সাইফুল ইসলাম বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সদস্য, আলমগীর (২৮) সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি এবং আলমগীর (৪৫) নারায়ণগঞ্জ জেলা মোটরচালক লীগের সদস্য হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। বিশেষ অভিযানে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Link copied!