ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

ইরানের জন্য এটাই ‘শেষ সুযোগ’

সাদনান আল নূর তিয়ান সাদনান আল নূর তিয়ান

প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬

ইরানের জন্য এটাই ‘শেষ সুযোগ’

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, ব্যাপক বিমান হামলা এড়াতে এবং চুক্তি করার জন্য তাদের হাতে আর মাত্র একটি শেষ সুযোগ রয়েছে। শিরশ্ছেদের আগে ইরানকে শেষবারের মতো একটি সুযোগ দিতে চাই।
হরমুজ প্রণালী নিয়ে এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন, ‘এই গুরুত্বপূর্ণ জলপথকে অবশ্যই মুক্ত হতে হবে, আমি তাদের শুল্ক বা টোল আদায় করতে দেব না। যদি কেউ শুল্ক আদায় করতে যায়, তবে আমরাই তা আদায় করব, আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।’
তেহরানের সঙ্গে বারবার আলোচনা চালু এবং বন্ধ হওয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, এই আলোচনাগুলো ‘ইরানের অনুরোধে’ এবং বেশ কয়েকটি উপসাগরীয় আরব রাষ্ট্রের সমর্থনে অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন, আমরা এই মুহূর্তে ইরানের সঙ্গে কথা বলছি ইরানের অনুরোধে, যার পেছনে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং বিশেষ করে কাতারের সমর্থন রয়েছে, অন্যদের সমর্থনও রয়েছে।
ট্রাম্প বলেন, অনেকে ফোন করেছে..., একটি ভালো চুক্তি স্বাক্ষরের জন্য এটিই তাদের (ইরানের) শেষ সুযোগ।
এর আগে, ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়ে ইরানের নেতৃত্বকে ‘অবিশ্বাস্য রকমের দ্বিমুখী’ বলে মন্তব্য করেন।

Link copied!