বন্দরে দিন দুপুরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পুরাতন ও ভাঙ্গা মোবাইল ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৭’ শ টাকা ও ১টি পুরাতন মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় জনতা ধারালো অস্ত্রসহ ১ ছিনতাইকারীকে গনপিটুনী দিয়ে পুলিশ সোর্পদ করেছে। ওই সময় পুলিশের উপস্থিত টের পেয়ে জনতার চোখে ধূলা দিয়ে আরো ১জন ছিনতাইকারী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ছিনতাইকারী ইয়াছিন বন্দর লেজার্স এলাকার হায়দার মিয়ার ছেলে। পলাতক ছিনতাইকারী ইমন বন্দর আমিন আবাসিক এলাকার সাফায়েত মিয়ার ছেলে। রোববার (২ আগস্ট) বন্দর থানার রুপালী আবাসিকস্থ মসজিদ গল্লি এলাকায়
ছিনতাইয়ের সময় এদেরকে আটক করা হয়। এ ব্যাপারে ভূক্তভোগী পুরাতন ভাঙ্গা মোবাইল ব্যবসায়ী বাবুল মিয়া বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ভূক্তভোগী বাবুল মিয়া গনমাধ্যমকে জানান, আমি সিদ্বিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় বসবাস করে দীর্ঘ দিন ধরে বন্দরে বিভিন্ন স্থানে ফেরি করে পুরাতন ভাঙ্গা মোবাইল ক্রয় করে আসছি। প্রতিদিনের ন্যায় রোববার বেলা ১১টায় বন্দর রুপালী আবাসিক এলাকায় পুরাতন ও ভাঙ্গাচুর মোবাইল ক্রয় করার জন্য রুপালী আবাসিক এলাকায় আসলে ওই সময় ছিনতাকারি ইমন ও ইয়াছিনসহ ৪/৫ জন ছিনতাইকারী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে আমাকে এলোপাতাড়ি মারপিট করে নগদ ৭ ‘শ টাকা ও ১ টি পুরাতন স্মার্ট মোবাইল ফোন যার মূল্য ১ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়। ওই সময় আমি চিৎকার করলে স্থানীয় জনতা দ্রুত ঘটনাস্থলে এসে ছিনতাইকারী ইয়াছিন ও ইমনকে ধারালো অস্ত্রসহ হাতেনাতে আটক করতে সক্ষম হলেও বাকিরা কৌশলে পালিয়ে যায় । পরে আটককৃতদের পুলিশ সোর্পদ করার পূর্বে ইমন নামে এক ছিনতাইকারী জনতার চোখ ফাঁকি দিয়ে কৌশলে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় এলাকাবাসী জানিয়েছে,বন্দর রুপালী আবাসিক এলাকার মৃত কাইল্লা আক্তারের ২ ছেলে কানা রফিক ও শফিক ও সালেহনগর এলাকার ফারহান ও মারুফের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে রুপালী আবাসিক এলাকার শান্তি প্রিয় মানুষ। তাদের নেতৃত্বে প্রতিনিয়ত রুপালি আবাসিক এলাকায় চুরি ও ছিনতাইয়ের মত ঘটনা।
ধৃত ছিনতাইকারী ইয়াসিন ও পালিয়ে যাওয়া ছিনতািকারি ইমনগং চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষতিসাধন করে আসছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, এ ব্যাপারে বন্দর থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক ছিনতাইকারীকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

আপনার মতামত লিখুন :