
গাজীপুরের শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা প্রত্যাখ্যান করে ৩০ হাজার টাকার দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন পোশাকশ্রমিকরা। বুধবার দুপুর পর্যন্ত নগরীর টঙ্গী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও শ্রীপুরসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিল্পাঞ্চলের উৎপাদন ও জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আরো পড়ুনসুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৫৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু শনিবার
মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করলেও তা মানতে নারাজ শ্রমিকরা। তাদের দাবি, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই মজুরি দিয়ে সংসার চালানো অসম্ভব। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে এবং সালনা এলাকায় রাবার বুলেট ছোড়ার খবর পাওয়া গেছে।
সালনায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে চার পুলিশ ও চার আনসার সদস্যসহ অন্তত আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গাজীপুর আনসারের উপপরিচালক মো. মাহমুদ আশিকুজ্জামান। আহতদের বিজিবির প্রাথমিক চিকিৎসা দলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া উত্তেজনাকর পরিস্থিতির মুখে টেকনো ফাইবার ও ইউরোজিন্সসহ বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
আরো পড়ুন১৬ ডিসেম্বর ফিরতে চান শেখ হাসিনা
এদিকে ভাঙচুর ও সহিংসতার প্রতিবাদে শ্রীপুরের ভবানীপুরে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে কোনাবাড়ী এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। তবে গাছা এলাকায় এক বিএনপি নেতার কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। শিল্পাঞ্চল পুলিশের এসপি মো. আমজাদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬
গাজীপুরের শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা প্রত্যাখ্যান করে ৩০ হাজার টাকার দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন পোশাকশ্রমিকরা। বুধবার দুপুর পর্যন্ত নগরীর টঙ্গী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও শ্রীপুরসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিল্পাঞ্চলের উৎপাদন ও জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মজুরি বোর্ড পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করলেও তা মানতে নারাজ শ্রমিকরা। তাদের দাবি, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এই মজুরি দিয়ে সংসার চালানো অসম্ভব। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে এবং সালনা এলাকায় রাবার বুলেট ছোড়ার খবর পাওয়া গেছে।
সালনায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে চার পুলিশ ও চার আনসার সদস্যসহ অন্তত আটজন আহত হয়েছেন বলে জানিয়েছেন গাজীপুর আনসারের উপপরিচালক মো. মাহমুদ আশিকুজ্জামান। আহতদের বিজিবির প্রাথমিক চিকিৎসা দলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া উত্তেজনাকর পরিস্থিতির মুখে টেকনো ফাইবার ও ইউরোজিন্সসহ বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
এদিকে ভাঙচুর ও সহিংসতার প্রতিবাদে শ্রীপুরের ভবানীপুরে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে কোনাবাড়ী এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। তবে গাছা এলাকায় এক বিএনপি নেতার কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। শিল্পাঞ্চল পুলিশের এসপি মো. আমজাদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন