দৈনিক সোজা সাপটা

গাজায় ইসরাইলি বিমান হামলায় কিশোরসহ নিহত ৬

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ পড়তে ২ মিনিট প্রিন্ট কার্ড ভুল রিপোর্ট
গাজায় ইসরাইলি বিমান হামলায় কিশোরসহ নিহত ৬
গাজায় ইসরাইলের চালানো হামলা। সংগৃহীত ছবি

২০২৫ সালে কার্যকর হওয়া যুদ্ধবিরতি বহাল থাকা সত্ত্বেও মঙ্গলবার ২৪ নভেম্বর ইসরাইলি বিমান হামলায় গাজা উপত্যকায় এক কিশোরসহ ছয়জন নিহত হয়েছেন। হামাস পরিচালিত এ অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে। একই সময়ে ইসরাইলের সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, তাদের সাত সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৫৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু শনিবারআরো পড়ুনসুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৫৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু শনিবার

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল এএফপিকে জানান, গাজা সিটির কাছে ইসরাইলি বিমান হামলায় ১৭ বছর বয়সী কিশোরসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি পুলিশ স্টেশনে পৃথক বিমান হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। হামাসের অধীন পরিচালিত গাজার পুলিশ বাহিনী জানায়, নিহতদের মধ্যে ২৩ ও ৩৩ বছর বয়সী দুই পুলিশ সদস্য রয়েছেন।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার তারা গাজায় কমপক্ষে একটি বিমান হামলা চালিয়েছে এবং আরেকটি হামলার খবরও খতিয়ে দেখছে। ফিলিস্তিনি ভূখণ্ডে পুলিশ বাহিনীকে লক্ষ্য করে চলমান অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে নিন্দা জানিয়েছে তারা। অন্যদিকে ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, পুলিশ স্টেশন এলাকায় তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

১৭ হাজারে রাজি নন শ্রমিকরা, ৩০ হাজারের দাবিতে গাজীপুরে সংঘর্ষআরো পড়ুন১৭ হাজারে রাজি নন শ্রমিকরা, ৩০ হাজারের দাবিতে গাজীপুরে সংঘর্ষ

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে আক্রমণের পর দু’বছর ধরে চলা যুদ্ধের অবসানে ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপর থেকে উভয় পক্ষ নিয়মিতই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় এক হাজার ৬৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যে পরিসংখ্যানকে জাতিসঙ্ঘ নির্ভরযোগ্য বলে বিবেচনা করে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

গাজায় ইসরাইলি বিমান হামলায় কিশোরসহ নিহত ৬

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

২০২৫ সালে কার্যকর হওয়া যুদ্ধবিরতি বহাল থাকা সত্ত্বেও মঙ্গলবার ২৪ নভেম্বর ইসরাইলি বিমান হামলায় গাজা উপত্যকায় এক কিশোরসহ ছয়জন নিহত হয়েছেন। হামাস পরিচালিত এ অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে। একই সময়ে ইসরাইলের সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, তাদের সাত সেনা এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল এএফপিকে জানান, গাজা সিটির কাছে ইসরাইলি বিমান হামলায় ১৭ বছর বয়সী কিশোরসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় একটি পুলিশ স্টেশনে পৃথক বিমান হামলায় আরও তিনজন নিহত হয়েছেন। হামাসের অধীন পরিচালিত গাজার পুলিশ বাহিনী জানায়, নিহতদের মধ্যে ২৩ ও ৩৩ বছর বয়সী দুই পুলিশ সদস্য রয়েছেন।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার তারা গাজায় কমপক্ষে একটি বিমান হামলা চালিয়েছে এবং আরেকটি হামলার খবরও খতিয়ে দেখছে। ফিলিস্তিনি ভূখণ্ডে পুলিশ বাহিনীকে লক্ষ্য করে চলমান অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে নিন্দা জানিয়েছে তারা। অন্যদিকে ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, পুলিশ স্টেশন এলাকায় তারা সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে আক্রমণের পর দু’বছর ধরে চলা যুদ্ধের অবসানে ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপর থেকে উভয় পক্ষ নিয়মিতই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যের ভিত্তিতে এএফপির হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় এক হাজার ৬৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যে পরিসংখ্যানকে জাতিসঙ্ঘ নির্ভরযোগ্য বলে বিবেচনা করে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x