দৈনিক সোজা সাপটা

সহিংসতা মোকাবিলায় কঠোর শূন্য সহনশীলতা জরুরি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ পড়তে ২ মিনিট প্রিন্ট কার্ড ভুল রিপোর্ট
সহিংসতা মোকাবিলায় কঠোর শূন্য সহনশীলতা জরুরি
চাই শূন্য সহনশীল নীতি। নয়া দিগন্ত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে গত ৯ নভেম্বর থেকে পরবর্তী তিন দিনে অন্তত ২১টি জেলায় গাড়ি ও ট্রেনে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ককটেল হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচি কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কাশিয়ানীসহ কয়েকটি এলাকা কার্যত বিধ্বস্ত জনপদে পরিণত হয়। এ সময় থানায় হামলা, যানবাহন ভাঙচুর এবং গোপালগঞ্জে সরকারদলীয় দুই এমপির বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা, আর নড়াইলের কালিয়ায় ঘটে বিএনপির দুই কর্মী হত্যার নৃশংস ঘটনা।

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৫৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু শনিবারআরো পড়ুনসুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৫৫ দলের সঙ্গে ইসির সংলাপ শুরু শনিবার

দেশব্যাপী এই সহিংসতা, নাশকতা ও প্রাণহানির ঘটনা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। মাঠপর্যায়ের চিত্রে স্পষ্ট যে, নাশকতার ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাশিত তৎপরতা দেখা যায়নি এবং ঘটনাস্থলে উপস্থিতি থাকলেও কার্যকর ব্যবস্থা নিতে গড়িমসি করা হয়েছে। প্রশাসনের এই নিষ্ক্রিয়তা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলেছে, যা জননিরাপত্তাকে আরও দুর্বল করার শঙ্কা তৈরি করেছে।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মূল দায়িত্ব রাষ্ট্রযন্ত্রের এবং এ ক্ষেত্রে পুলিশ বাহিনীর কার্যকর ভূমিকা অপরিহার্য হলেও পুলিশ যথাযথ দায়িত্ব পালন করতে পারছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারকে দৃশ্যমান ও নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে এবং কোনো গোষ্ঠী যাতে নাশকতা চালানোর দুঃসাহস না দেখায় সেজন্য আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

১৭ হাজারে রাজি নন শ্রমিকরা, ৩০ হাজারের দাবিতে গাজীপুরে সংঘর্ষআরো পড়ুন১৭ হাজারে রাজি নন শ্রমিকরা, ৩০ হাজারের দাবিতে গাজীপুরে সংঘর্ষ

সার্বিক পরিস্থিতি বিবেচনায় আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণের পাশাপাশি প্রশাসনের কার্যকর সক্রিয়তা ও সুসংহত পদক্ষেপ অত্যন্ত জরুরি। পুলিশ প্রশাসন সক্রিয় এবং সন্ত্রাস নিয়ন্ত্রণে সক্ষম—জনগণের মাঝে এই বার্তা পৌঁছে দিতে সরকারের পক্ষ থেকে আরও জোরালো ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সহিংসতা মোকাবিলায় কঠোর শূন্য সহনশীলতা জরুরি

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচিকে কেন্দ্র করে গত ৯ নভেম্বর থেকে পরবর্তী তিন দিনে অন্তত ২১টি জেলায় গাড়ি ও ট্রেনে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ককটেল হামলার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের কথিত লকডাউন কর্মসূচি কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কাশিয়ানীসহ কয়েকটি এলাকা কার্যত বিধ্বস্ত জনপদে পরিণত হয়। এ সময় থানায় হামলা, যানবাহন ভাঙচুর এবং গোপালগঞ্জে সরকারদলীয় দুই এমপির বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা, আর নড়াইলের কালিয়ায় ঘটে বিএনপির দুই কর্মী হত্যার নৃশংস ঘটনা।

দেশব্যাপী এই সহিংসতা, নাশকতা ও প্রাণহানির ঘটনা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। মাঠপর্যায়ের চিত্রে স্পষ্ট যে, নাশকতার ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে প্রত্যাশিত তৎপরতা দেখা যায়নি এবং ঘটনাস্থলে উপস্থিতি থাকলেও কার্যকর ব্যবস্থা নিতে গড়িমসি করা হয়েছে। প্রশাসনের এই নিষ্ক্রিয়তা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলেছে, যা জননিরাপত্তাকে আরও দুর্বল করার শঙ্কা তৈরি করেছে।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের মূল দায়িত্ব রাষ্ট্রযন্ত্রের এবং এ ক্ষেত্রে পুলিশ বাহিনীর কার্যকর ভূমিকা অপরিহার্য হলেও পুলিশ যথাযথ দায়িত্ব পালন করতে পারছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারকে দৃশ্যমান ও নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে এবং কোনো গোষ্ঠী যাতে নাশকতা চালানোর দুঃসাহস না দেখায় সেজন্য আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণের পাশাপাশি প্রশাসনের কার্যকর সক্রিয়তা ও সুসংহত পদক্ষেপ অত্যন্ত জরুরি। পুলিশ প্রশাসন সক্রিয় এবং সন্ত্রাস নিয়ন্ত্রণে সক্ষম—জনগণের মাঝে এই বার্তা পৌঁছে দিতে সরকারের পক্ষ থেকে আরও জোরালো ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x