দৈনিক সোজা সাপটা

নয়াবাজারে ৪৪৪ রিম নকল 'ডাবল এ' কাগজ জব্দ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ পড়তে ২ মিনিট প্রিন্ট কার্ড ভুল রিপোর্ট
নয়াবাজারে ৪৪৪ রিম নকল 'ডাবল এ' কাগজ জব্দ

রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে অভিযান চালিয়ে ‘ডাবল এ’ ব্র্যান্ডের ৪৪৪ রিম নকল কাগজ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। দেশে উৎপাদিত এসব কাগজে ‘মেইড ইন থাইল্যান্ড’ লিখে বাজারে বিক্রি করা হচ্ছিল। গত মঙ্গলবার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১০) সহায়তায় নয়াবাজারের দুটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান চালিয়ে এই কাগজগুলো জব্দ করা হয়। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দাগনভূঞার ওসির ফোনালাপ ফাঁস: যুবলীগ নেত্রীকে রাত দেড়টায় ডাকার অভিযোগআরো পড়ুনদাগনভূঞার ওসির ফোনালাপ ফাঁস: যুবলীগ নেত্রীকে রাত দেড়টায় ডাকার অভিযোগ

সিআইআইডি জানায়, অভিযানে ‘ডাবল এ’ ব্র্যান্ডের নাম ও ‘মেইড ইন থাইল্যান্ড’ লেখা কাগজ পাওয়া গেছে, যার মধ্যে প্রথম অভিযানে ১৮৪ রিম এবং দ্বিতীয় অভিযানে ২৬০ রিম কাগজ জব্দ করা হয়। অভিযানে প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্টদের বিবৃতি থেকে নিশ্চিত হওয়া গেছে যে, কাগজগুলো মূলত বাংলাদেশেই তৈরি। দেশের উৎপাদিত কাগজে বিদেশি ব্র্যান্ডের নাম ও ভুয়া উৎপত্তিস্থল ব্যবহার করে এগুলো বাজারে সরবরাহ করা হচ্ছিল।

সিআইআইডির মতে, দেশীয় পণ্যে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তিস্থলের মিথ্যা পরিচয়ের মাধ্যমে একদিকে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, অন্যদিকে বৈধ আমদানিকারক ও ব্যবসায়ীরাও মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন। সংস্থাটি ধারণা করছে, এ ধরনের নকল কাগজ উৎপাদন ও বাজারজাতকরণ প্রক্রিয়ার সঙ্গে আরও অনেক প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে। সেসব চক্রকে শনাক্ত করে সংশ্লিষ্ট কারখানা, গুদাম ও বিক্রয়কেন্দ্রে ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

নয়াবাজারে ৪৪৪ রিম নকল 'ডাবল এ' কাগজ জব্দ

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে অভিযান চালিয়ে ‘ডাবল এ’ ব্র্যান্ডের ৪৪৪ রিম নকল কাগজ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। দেশে উৎপাদিত এসব কাগজে ‘মেইড ইন থাইল্যান্ড’ লিখে বাজারে বিক্রি করা হচ্ছিল। গত মঙ্গলবার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১০) সহায়তায় নয়াবাজারের দুটি প্রতিষ্ঠানে পৃথক অভিযান চালিয়ে এই কাগজগুলো জব্দ করা হয়। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সিআইআইডি জানায়, অভিযানে ‘ডাবল এ’ ব্র্যান্ডের নাম ও ‘মেইড ইন থাইল্যান্ড’ লেখা কাগজ পাওয়া গেছে, যার মধ্যে প্রথম অভিযানে ১৮৪ রিম এবং দ্বিতীয় অভিযানে ২৬০ রিম কাগজ জব্দ করা হয়। অভিযানে প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্টদের বিবৃতি থেকে নিশ্চিত হওয়া গেছে যে, কাগজগুলো মূলত বাংলাদেশেই তৈরি। দেশের উৎপাদিত কাগজে বিদেশি ব্র্যান্ডের নাম ও ভুয়া উৎপত্তিস্থল ব্যবহার করে এগুলো বাজারে সরবরাহ করা হচ্ছিল।

সিআইআইডির মতে, দেশীয় পণ্যে বিদেশি ব্র্যান্ড ও উৎপত্তিস্থলের মিথ্যা পরিচয়ের মাধ্যমে একদিকে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, অন্যদিকে বৈধ আমদানিকারক ও ব্যবসায়ীরাও মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন। সংস্থাটি ধারণা করছে, এ ধরনের নকল কাগজ উৎপাদন ও বাজারজাতকরণ প্রক্রিয়ার সঙ্গে আরও অনেক প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে। সেসব চক্রকে শনাক্ত করে সংশ্লিষ্ট কারখানা, গুদাম ও বিক্রয়কেন্দ্রে ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x