দৈনিক সোজা সাপটা

ঈশ্বরদীতে সংঘর্ষ ও জামায়াত নেতার বাড়িতে আগুন

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধসহ ৭-৮ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ২৩ নভেম্বর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এসব ঘটনা ঘটে।

এ ঘটনার জেরে রাতে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় আটটি মোটরসাইকেল ও পবিত্র কোরআন পুড়ে যায়। সংঘর্ষ ও হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক অভিযোগ করেন যে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে তাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান জানান, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঈশ্বরদীতে সংঘর্ষ ও জামায়াত নেতার বাড়িতে আগুন

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x