নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বন্দর মডেল স্কুল অ্যান্ড কলেজে (স্থানীয়ভাবে বন্দর গিয়াসউদ্দিন মডেল স্কুল অ্যান্ড কলেজ নামে পরিচিত) এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে সরকার নির্ধারিত ফির কয়েক গুণ বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত এই ফি পরিশোধ করতে গিয়ে চরম বিপাকে পড়েছেন অভিভাবকরা; অনেকেরই ঋণ করে টাকা জোগাড় করতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিভাবক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির গভর্নিং কমিটির সভাপতি জাতীয় পার্টির নেতা গিয়াসউদ্দিন চৌধুরী, যিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ও এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, ২০২৭ সালের নিয়মিত এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য সরকার নির্ধারিত ফি বিজ্ঞান বিভাগে ২ হাজার ৪৩৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৩১৫ টাকা। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ জোরপূর্বক প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ১০ হাজার টাকা করে আদায় করছে। এছাড়া যারা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের কাছ থেকে ১০ হাজার থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
শুধু নিয়মিত পরীক্ষার্থীই নয়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনিয়মিত এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকেও একইভাবে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। সরকারি নিয়ম অনুযায়ী অনিয়মিত পরীক্ষার্থীদের ফরম পূরণের ফি এক বিষয়ে ৮৩০ টাকা, দুই বিষয়ে ৯৫৫ টাকা এবং তিন বিষয়ে ১ হাজার ৮০ টাকা নির্ধারিত থাকলেও প্রতিষ্ঠানটি জনপ্রতি ১০ হাজার টাকা করে নিচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।
ভুক্তভোগী অভিভাবকদের ক্ষোভ, বর্তমান বিএনপি সরকারের শিক্ষামন্ত্রী ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। তাদের অভিযোগ, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নুর খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা দায়িত্বে থাকলেও রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছেন।
এ নিয়ে ক্ষুব্ধ অভিভাবকদের অনেকেই টিপ্পনি কেটে বলেন, জেলার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়া হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন ‘ঘুমের ঘোরে’ রয়েছেন এবং শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসেই দায়িত্ব সারছেন। তারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তদারকি না করলে এত উচ্চপদস্থ কর্মকর্তা থাকার যৌক্তিকতা কী—এমন প্রশ্নও তোলেন ক্ষুব্ধ অভিভাবকরা।
অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ মো. রওশন আলী বলেন, “দুর্বল শিক্ষার্থীদের কোচিং করানো বাবদ শিক্ষকদের বেতন দিতে ১০ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। তবে কোনো কোনো অভিভাবক ৭ থেকে ৮ হাজার টাকা দিচ্ছেন, আমরা তা-ও নিচ্ছি।”
অন্যদিকে, প্রতিষ্ঠানের গভর্নিং কমিটির সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, “বেশি টাকা নিচ্ছে—এটা ঠিক নয়। আপনি স্কুলে আসুন, কথা বলি।”
এ বিষয়ে বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম মুঠোফোনে বলেন, “সবচেয়ে ভালো হয় কেউ যদি লিখিত অভিযোগ দেয়। তারপরও আমি বিষয়টি দেখছি।”
জানতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী নুর খান বলেন, “এগুলো প্রথমত দেখবেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। তারা না দেখলে আমাকে জানাতে পারেন।”

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন