নারায়ণগঞ্জের বন্দরে তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দক্ষিণ লক্ষণখোলার ঐতিহাসিক পৌরসভা ফুটবল খেলার মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে মাহফিলের প্রস্তুতি পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমির মাওলানা মইনুদ্দিন আহমাদ।
তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ইসলামি চিন্তাবিদ ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাওলানা মুফতি আমির হামজার।
পরিদর্শনকালে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, আমির হামজার আগমন উপলক্ষে এলাকায় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সবাইকে নিয়ে তাঁরা মাহফিল উপভোগ করতে চান। তিনি সর্বস্তরের মানুষকে মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, সংসদ সদস্য আবুল কালামের মাহফিলে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি আসতে পারবেন না। আমির হামজার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
ওলামায়ে কেরামের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা মাহফিলে আসুন। বক্তব্যে কোনো আপত্তিকর বিষয় উঠে এলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন। আমরাও তা মোকাবিলা করব।’
মাহফিলের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার।
আয়োজক সূত্রে জানা যায়, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার। এতে সভাপতিত্ব করবেন সোহাগপুর টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালক আলহাজ ইসহাক খান।
এ ছাড়া সার্বিক সহযোগিতায় থাকবেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ এবং বন্দর থানা উত্তর জামায়াতে ইসলামীর আমির মুফতি আতিকুর রহমান।
আয়োজকেরা জানিয়েছেন, মাহফিলে নারীদের জন্য পৃথকভাবে ওয়াজ শোনার ব্যবস্থা রাখা হয়েছে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন