দৈনিক সোজা সাপটা

ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিকল্প নাই-মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে মাওলানা আবদুল জব্বার বলেন, আগামী দিনে আমরা ইসলামের ভিত্তিতে একটি ঐক্যবদ্ধ নারায়ণগঞ্জ দেখতে চাই। 

আমাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে ভিন্নতা থাকতে পারে, তবে আল-কুরআন ও রাসুলের (সা.) আদর্শের প্রশ্নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মানবতার কল্যাণ নিশ্চিত করতে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিকল্প নাই। 

​১৬ নভেম্বর সোমবার বন্দর দক্ষিণ লক্ষনখোলা ফুটবল খেলার মাঠে তাফসিরুল কুরআন  মাহফিলে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রশাসন ও ওলামায়ে কেরামের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনের কিছু বাধ্যবাধকতা থাকলেও তারা একপর্যায়ে বুঝতে পেরেছেন যে কুরআনের মাহফিল বন্ধ করে অতীতে কেউ ভালো কিছু অর্জন করতে পারেনি। 

এছাড়া সরকারি দল ও অন্যান্য ওলামায়ে কেরামের সাথে অতীতে কিছুটা দূরত্ব তৈরি হলেও আল্লাহর মেহেরবানীতে বর্তমানে তারা মহব্বতের সাথে মাহফিলে যুক্ত হচ্ছেন।

​মেয়র প্রার্থী ঘোষণা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে জানান, তিনি এখানে কোনো মেয়র প্রার্থীরূপে আসেননি, বরং কোরআনের ভালোবাসায় এবং সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হতেই তিনি উপস্থিত হয়েছেন।

​দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক প্রসঙ্গ টেনে মাওলানা আবদুল জব্বার বলেন, ৩৬ জুলাইয়ের এক নতুন বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম।

 সমাজ ও রাষ্ট্রে শান্তি ও মুক্তি নিশ্চিত করার একমাত্র পথ হলো আল-ইসলাম, যেখানে ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সবাই নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে। এর প্রকৃষ্ট উদাহরণ হলো মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে প্রতিষ্ঠিত মদিনা সনদ ও ইসলামী রাষ্ট্রব্যবস্থা।

​নেতৃত্ব ও ইনসাফ সম্পর্কে তিনি আরও বলেন, দেশের স্বার্থ বা জনগণের কল্যাণের চেয়ে অনেক সময় নেতারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকেন। 

কিন্তু আল্লাহর কোনো বান্দাকে যদি ন্যায়-ইনসাফের ভিত্তিতে সমাজ পরিচালনার সুযোগ দেওয়া হয়, তবে সেখানে দুর্নীতির কোনো স্থান থাকবে না।

​সবশেষে মাহফিল সফল করার জন্য প্রশাসন ও স্থানীয় ওলামায়ে কেরামকে মোবারকবাদ জানিয়ে তিনি ইসলাম প্রতিষ্ঠার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিকল্প নাই-মাওলানা আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x