রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বর্তমান সরকারের রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিরোধী রাজনৈতিক শক্তির প্রতি আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)। দলটির চেয়ারম্যান এ্যাড. এ কে এম আনোয়ারুল ইসলাম চান বলেন, জনগণের গণভোটের রায় বাস্তবায়নে প্রতারণা এবং জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষা থেকে সরে আসার প্রবণতাই বর্তমান রাজনৈতিক অস্থিরতার অন্যতম কারণ। জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনোভাবেই টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিকে সরকার জাতীয় ঐক্যের কথা বললেও তাদের বিভিন্ন কর্মকাণ্ডে ১১ দলীয় রাজনৈতিক ঐক্যকে দুর্বল ও বিভক্ত করার অপচেষ্টা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। সুকৌশলে ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর মধ্যে বিভক্তি, অবিশ্বাস ও দূরত্ব তৈরির চেষ্টা করা হচ্ছে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হকের মাধ্যমে ‘জামায়াত, এনসিপি এবং ৯ আদার্স’ শিরোনামে ‘সময় হলে হিসাব মেলানো হবে’—এ ধরনের বক্তব্য প্রচারের মধ্য দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের পরিবেশ তৈরি করা হচ্ছে।
এ ছাড়া হেফাজতে ইসলামের মাধ্যমে ১১ দলীয় ঐক্যে থাকা ইসলামী দলগুলোকে ঐক্য থেকে বের করে নেওয়ার চেষ্টা চলছে বলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। একই সঙ্গে ১১ দলীয় ঐক্যের নেতাদের পৃথকভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঐক্য বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। বিডিপির মতে, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, বিভক্তি সৃষ্টি কিংবা প্রলোভনের মাধ্যমে সাময়িকভাবে ক্ষমতার স্বার্থ রক্ষা করা গেলেও দীর্ঘমেয়াদে তা রাষ্ট্র ও সরকারের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।
বিডিপির চেয়ারম্যান সরকারকে উদ্দেশ করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়ন, বিভক্তি কিংবা প্রলোভনের মাধ্যমে জাতীয় সংকটের সমাধান সম্ভব নয়। বরং জনগণের গণরায়কে যথাযথ সম্মান জানানো, জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়ন এবং বিরোধী রাজনৈতিক শক্তির প্রতি গণতান্ত্রিক সহনশীলতা প্রদর্শনই এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। জাতীয় স্বার্থে সরকারকে সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গি পরিহার করে উদারচিত্তে, খোলা মনে ও আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হওয়া উচিত—ক্ষমতা নয়, জনগণের আস্থা; বিভাজন নয়, জাতীয় ঐক্য; প্রতিহিংসা নয়, গণতান্ত্রিক সহাবস্থান। সবশেষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার সমুন্নত রাখতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সরকারসহ সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন