দৈনিক সোজা সাপটা

রেলওয়ের সাবেক জিএম ইউসুফ আলী মৃধার ৪ বছরের কারাদণ্ড

রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধা। ছবি: আমার দেশ

রেলওয়ের নিয়োগে দুর্নীতির পৃথক দুই মামলায় দুই দিনে দুই বছরের কারাদণ্ড করে মোট চার বছরের সাজা পেয়েছেন রেলওয়ের পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা। সোমবার নতুন আরেকটি মামলায় তাঁকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত। এর আগে রোববার একই আদালত আরেকটি নিয়োগ জালিয়াতির মামলায় তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন।

সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান রেলওয়ের পূর্বাঞ্চলে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগে দুর্নীতির মামলায় এ রায় দেন। একই মামলায় সাবেক এসডব্লিউও গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন বলে জানান দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন।

মামলার নথি অনুযায়ী, ২০০৯ ও ২০১০ সালে রেলওয়ের পূর্বাঞ্চলে ৪০০ জন ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার খাতায় নম্বর পরিবর্তন, টেবুলেশন শিটে ঘষামাজা এবং বিধিবহির্ভূতভাবে গ্রেস নম্বর দিয়ে অকৃতকার্য প্রার্থীদের উত্তীর্ণ দেখানোর অভিযোগ ওঠে। এ ছাড়া জেলা, এতিম ও প্রতিবন্ধী কোটা অনুসরণেও অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এর আগে রোববার রেলওয়ের রেকর্ড কিপার পদে নিয়োগ পরীক্ষার নম্বরপত্রে ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে একজনকে চাকরি দেওয়ার মামলায় ইউসুফ আলী মৃধাকে দুই বছর এবং গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেন একই আদালত। দুই মামলায় দণ্ডিত ইউসুফ আলী মৃধা বর্তমানে পলাতক রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে গোলাম কিবরিয়া আদালতে উপস্থিত থাকায় তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

রেলওয়ের সাবেক জিএম ইউসুফ আলী মৃধার ৪ বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x