যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। গত ২২ নভেম্বর মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে নামের এই সড়কটির নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নামকরণের এই প্রস্তাব অনুমোদন করে।
গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়। শিকাগোর স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় নামফলক উন্মোচন অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে এবং স্থানীয় প্রবাসীদের সঙ্গে নিয়ে এই নামকরণের কার্যক্রম পরিচালিত হয়। সড়কটির নামকরণের ক্ষেত্রে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদান বিশেষভাবে বিবেচনা করা হয়। তিনি জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন।
উল্লেখ্য, এই সড়কের পাশেই অবস্থিত শিকাগোর বিখ্যাত ১১০ তলাবিশিষ্ট উইলিস টাওয়ার, যার নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান। ২০১৪ সালে শিকাগো শহরের অপর একটি সড়কের নামকরণ করা হয়েছিল অনারারি জিয়াউর রহমান ওয়ে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন