জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার বেলা ১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।
এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। ইতোমধ্যে জাতীয় সংসদে দেয়া বক্তব্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী এবং বিরোধীদলের পক্ষ থেকেও এতে ইতিবাচক সাড়া মিলেছে।
চলমান এই সংলাপে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। বিরোধীদলগুলো সরকারের ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার পাশাপাশি এই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি চাপ প্রয়োগ করবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
ওদিকে এনসিপি’কে দিয়ে আজকে সংলাপের সূচনা হলেও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের সূচি এখনো চূড়ান্ত হয়নি।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন