দৈনিক সোজা সাপটা

চূড়ান্ত হলো গঙ্গা চুক্তির বার্ষিক প্রতিবেদন

মেয়াদ শেষ হওয়ার আগেই গঙ্গার পানি বণ্টন চুক্তির বাস্তবায়ন সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। রোববার ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯১তম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৩০ বছর মেয়াদি চলমান গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে এটিই শেষ সভা। নতুন চুক্তি কিংবা বর্তমান চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই চলতি বছরের তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হলো।

যৌথ নদী কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে ২০২৬ সালে গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। এই বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে, ভারতের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ই ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণে এর ৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দুই দেশের যৌথ নদী কমিশনের সদস্যদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। ১৯৯৭ সাল থেকে নিয়মিতভাবে এই কমিটি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরির কাজ করে আসছে। আগামী ১২ই ডিসেম্বর এই ৩০ বছর মেয়াদি চুক্তিটির মেয়াদ পূর্ণ হতে চলেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চূড়ান্ত হলো গঙ্গা চুক্তির বার্ষিক প্রতিবেদন

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x