দৈনিক সোজা সাপটা

নির্ধারিত সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

হাইকোর্ট। সংগৃহীত

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ প্রদান করেন। এর ফলে এইচএসসির পুনঃপরীক্ষার ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়গুলোর নির্ধারিত সময়ে ভর্তি পরীক্ষা নিতে আর কোনো বাধা রইল না।

এর আগে গত বুধবার এইচএসসির সম্পূরক পরীক্ষা ও উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশ স্থগিত চেয়ে গত বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করে। পরে আবেদনটি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয় এবং শুনানি শেষে তা স্থগিত করা হয়।

এদিকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী অংশ নেন যার মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে যারা সর্বোচ্চ দুইটি বিষয়ে পাস করতে পারেননি, তাদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তবে ফল প্রকাশের আগেই কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নির্ধারিত সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x