দৈনিক সোজা সাপটা

সোনারগাঁয়ে আ.লীগ. জাতীয় পার্টির ১৬৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সোনারগাঁয়ে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ, ঝটিকা মিছিল এবং নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলা দুটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের ১৬৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৯০ জনকে আসামি করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুর এলাকায় একটি বাসে এবং মীরেরটেক এলাকায় একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্র ও শনিবার রাতে সোনারগাঁ থানায় এই মামলা দুটি নথিভুক্ত করা হয়।

প্রথম মামলাটি দায়ের করা হয় শুক্রবার রাতে। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শামীম রেজা বাদী হয়ে করা এই মামলায় ৯৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়সার, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম এবং সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি। এ ছাড়া উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের সভাপতি মো. জসিম ও ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি সগির মিয়াকেও এই মামলায় আসামি করা হয়েছে।

অন্যদিকে, শনিবার রাতে দ্বিতীয় মামলাটি দায়ের করেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) হারুন মিয়া। এই মামলায় ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। এতেও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে আসামি করা হয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ এবং মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এসকে সজিবসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নাম রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে আ.লীগ. জাতীয় পার্টির ১৬৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x