বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ব্যক্তি বা দলের নয় বরং জনগণের ঐক্য প্রয়োজন। শান্তি বজায় রাখতে গণভোটে ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় কার্যকর করতে হবে। রোববার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে এক জরুরি আমির সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, সংবিধান সংস্কার না করলে আওয়ামী লীগের নাম পরিবর্তন করে অন্য কোনো ফ্যাসিস্ট দল ক্ষমতায় আসবে। এই পথ বন্ধ করতে জামায়াত জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনে নেমেছে। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, সরকার জনগণের জানমাল রক্ষায় ব্যর্থ হয়ে কোথাও কোথাও উসকানি দিচ্ছে।
সম্মেলনে তিনি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, জনগণ সরকার গঠন ও সংবিধান সংস্কারের জন্য দুটি ভোট দিয়েছিল। জামায়াত সংসদ সদস্য ও গণপরিষদ সদস্য হিসেবে দুটি শপথ নিলেও বিএনপি একটি শপথ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তিনি বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানান।
জামায়াত নেতা আরও উল্লেখ করেন, জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন ও চব্বিশের চেতনাই হবে ঐক্যের মূল ভিত্তি। দেশ ও জাতির নিরাপত্তা বিঘ্নিত হলে জনগণ তা মেনে নেবে না বলে তিনি সরকারকে সতর্ক করেন। যেকোনো আঘাত মোকাবিলায় জনগণকে ঐক্যবদ্ধ ও সাহসিকতার সঙ্গে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন