নড়াইল জেলার বেন্দারচর গ্রামে রাজনৈতিক সহিংসতাকে সাম্প্রদায়িক সংঘাত হিসেবে উপস্থাপনের অপচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফোরাম। রোববার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি সুরঞ্জন ঘোষ ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান এই উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী শতাধিক হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের খবর সত্য নয়। মূলত ১৮ নভেম্বরের রাজনৈতিক সহিংসতায় দুজন নিহত হওয়ার জেরে ২০ নভেম্বর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের বাড়িতে প্রতিশোধমূলক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
ঐক্য ফোরাম মনে করে, আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয় আড়াল করে একে সাম্প্রদায়িক নিপীড়ন হিসেবে প্রচার করা সত্যের বিকৃতি। বিশেষ করে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইবিহীন তথ্য প্রচারের ফলে দুই দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ও অবিশ্বাস তৈরি হচ্ছে।
বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে বিদেশে দায়িত্বহীন ও বিভ্রান্তিকর বয়ান তৈরি না করার আহ্বান জানায় সংগঠনটি। একইসঙ্গে ভারতীয় গণমাধ্যম ও সংশ্লিষ্ট মহলকে সাংবাদিকতার নীতি অনুসরণ করে সঠিক তথ্য যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন