দৈনিক সোজা সাপটা

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জিয়াউলের ঔদ্ধত্য নিয়ে উদ্বেগ

ফাইল ছবি

শতাধিক মানুষকে গুম, খুন ও নির্যাতন মামলার আসামি বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ঔদ্ধত্যপূর্ণ আচরণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সানগ্লাস পরে ট্রাইব্যুনালে হাজিরা, হাতকড়া পরতে অস্বীকৃতি এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের হুমকি দেওয়ার মতো ঘটনায় ক্ষুব্ধ ভুক্তভোগী পরিবারগুলো। তাদের অভিযোগ, বিচারপ্রক্রিয়ায় ধীরগতি ও প্রসিকিউশনের নমনীয়তার সুযোগ নিয়ে আসামিরা বেপরোয়া হয়ে উঠছেন। এতে ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে।

গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করে বলেন, আইসিটি ট্রাইব্যুনালে জিয়াউলের ঔদ্ধত্য আমাদের উদ্বিগ্ন ও আতঙ্কিত করেছে। সরকার কি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না? সরকার কি তার প্রতি মানবিকতা দেখাচ্ছে? ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত এগিয়ে নেওয়ার কথা থাকলেও বাস্তবে শিথিলতা দেখা যাচ্ছে। প্রসিকিউশনের নমনীয়তার সুযোগে খুনিদের মনে একধরনের আত্মবিশ্বাস তৈরি হয়েছে। ফলে তারা এ ধরনের বেপরোয়া আচরণের সুযোগ পাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আমার দেশকে বলেন, আমরা তার প্রতি কোনো ধরনের নমনীয়তা দেখাচ্ছি না। জিয়াউল ২০০ থেকে ২৫০ জন মানুষকে হত্যা করেছে। তারা নানা ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে এবং বিচার বিলম্বিত করার চেষ্টা করছে। তবে আমরা বিচারকে স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। সংশ্লিষ্টদের মতে, ফ্যাসিস্ট শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা এবং দেশজুড়ে সহিংসতার অভিযোগের মধ্যে জিয়াউলের এমন আচরণকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।

জিয়াউলের বিরুদ্ধে বর্তমানে দুই ট্রাইব্যুনালে পাঁচটি মামলার বিচারিক কার্যক্রম চলছে। এর মধ্যে শতাধিক মানুষকে গুম, খুন ও নির্যাতনের মামলায় ট্রাইব্যুনাল-১-এ তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। এ মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া জবানবন্দি দিয়েছেন। তিনি ট্রাইব্যুনালকে জানান, তিনি সেনাপ্রধান হলেও জিয়াউল তার কমান্ড মানত না। হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকের প্রশ্রয়ে র‌্যাবে থাকাকালে জিয়াউল বেপরোয়া হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জিয়াউলের ঔদ্ধত্য নিয়ে উদ্বেগ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x