নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মহানগরী উত্তরের পক্ষ থেকে আরও ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন একটি করে ওয়ার্ডে নাগরিক সমাবেশের আয়োজন করবে দলটি।
আজ শুক্রবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি জানান, নিরাপদ রাজধানী গড়ার দাবিতে ১ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহানগরী উত্তরের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে প্রতিদিন একটি করে বড় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে দল-মত, জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হবে।
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশ আজ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও রাষ্ট্রীয় সময় অতিক্রম করছে। সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে পাঁচটি সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নাগরিকদের বিভিন্ন সেবা ঘরে বসে দেওয়ার লক্ষ্যে একটি ডিজিটাল অ্যাপ তৈরি করেছে ঢাকা মহানগরী উত্তর জামায়াত। এ বিষয়ে বিস্তারিত জানাতে পরে আরেকটি সংবাদ সম্মেলন করা হবে বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমসহ দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন