বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার জন্য দুটি জায়গা প্রস্তুত রয়েছে। এর মধ্যে একটি জেলখানা এবং অন্যটি ফাঁসির মঞ্চ বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাসাস আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এই বক্তব্য দেন। সারাদেশে আওয়ামী লীগের আন্দোলন ঘিরে সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগে ওই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল।
বর্তমান সরকারকে জনগণের ভোটে নির্বাচিত সরকার উল্লেখ করে তিনি বলেন, দুই-চারটি বাড়ি ও গাড়িতে আগুন দিয়ে বা রামদা নিয়ে মিছিল করে ভয় দেখানো যাবে না। শেখ হাসিনা দেশে আসুক এবং তিনি দেশে ফিরলে আদালতের রায় বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
সোহেল মোল্লা হত্যার প্রসঙ্গ টেনে বিএনপি নেতা বলেন, রক্ত পেরিয়ে খুনিরা বাংলাদেশে আসবে আর তারা চেয়ে চেয়ে দেখবেন, তা হতে পারে না। এ সময় তিনি মন্তব্য করেন যে আওয়ামী লীগের কর্মসূচি যে দেশে রয়েছে, সেখানেই তা পালন করতে হবে।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন