প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এ বড় সন্তানের জন্মদিন উপলক্ষে এবারও কোনো আড়ম্বরপূর্ণ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। জন্মদিনের আনুষ্ঠানিকতা ও উৎসবের পরিবর্তে নেতাকর্মীদের মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার-ব্যানার লাগানো, আলোচনা সভাসহ কোনো ধরনের উৎসব আয়োজন না করতে ঢাকাসহ সারা দেশের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব আয়োজনে ব্যয় করার পরিবর্তে সেই অর্থ অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে দান করার আহ্বান জানানো হয়েছে। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি এবং ১৯৯৩ সালে বিএনপির বগুড়া জেলা কমিটির সদস্য হন। পরবর্তী সময়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন এই রাজনীতিক।
২০০৭ সালে ওয়ান-ইলেভেনের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেপ্তার করা হয়। ‘আয়নাঘর’-এ নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলায় তাকে জড়ানোর অভিযোগ করে আসছে বিএনপি। এরপর তারেক রহমান চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এবং দীর্ঘ সময় সেখান থেকেই দলের নেতৃত্ব দেন। পাশাপাশি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের প্রেক্ষাপটে তিনি রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাব উপস্থাপন করেন। এতে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইনসভার সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীলতা এবং যোগ্যতাভিত্তিক সমাজ গঠনের পরিকল্পনা তুলে ধরা হয়।
দীর্ঘ প্রবাসজীবনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির এই চেয়ারম্যান। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান।

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন