দৈনিক সোজা সাপটা

নাশকতা মোকাবিলায় ২৪ ঘণ্টা মাঠে থাকবে বিএনপি

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের অপতৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বুধবার এই সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ মিছিল থেকে নেতারা এই ঘোষণা দেন। নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলায় সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, নগরবাসীর জানমালের নিরাপত্তা রক্ষা এবং রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা অক্ষুণ্ণ রাখতে তারা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। তিনি জানান, ফ্যাসিবাদী আওয়ামী লীগের নাশকতা রুখে দিতে নেতাকর্মীরা রাত-দিন রাজপথে অতন্দ্র প্রহরীর মতো অবস্থান নিয়েছেন এবং কোনো অপশক্তি শান্তি বিনষ্ট করলে তাদের প্রতিহত করা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন বলেন, তৃণমূল থেকে মহানগর পর্যন্ত প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। নিষিদ্ধ সংগঠনটির কোনো সদস্য বা দুষ্কৃতকারী যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে জন্য সার্বক্ষণিক নজরদারি ও তদারকি চলছে। রাজধানীর প্রতিটি ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানের পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছেন তারা।

ঢাকা মহানগর দক্ষিণের নেতারা জানান, আওয়ামী লীগের অপতৎপরতা, গুপ্ত হামলা এবং জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে রাত-দিন রাজপথে অবস্থান নিয়েছেন দলটির নেতাকর্মীরা। সুসংগঠিত সাংগঠনিক নেতৃত্বে রাজধানীর প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা পালাক্রমে নজরদারি বজায় রাখছেন। মাঠপর্যায়ের প্রতিরোধ কার্যক্রমে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক আ.ন.ম. সাইফুল ইসলাম সক্রিয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নাশকতা মোকাবিলায় ২৪ ঘণ্টা মাঠে থাকবে বিএনপি

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x