যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কেশমে বেশ কয়েকটি হামলা চালায়। বাহরাইনে মার্কিন রাডার সিস্টেমে ইরানের ড্রোন হামলার কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়।
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমাদ নাফিসি মঙ্গলবার সরকারি বার্তা সংস্থা ইরনাকে জানান, কেশম দ্বীপে মার্কিন হামলায় আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ত্রাণ সংস্থাগুলো সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। ইরনা মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের খবর জানায়।
এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানান, কেশমে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে এই হামলা চালানো হয়েছে, যা বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের আগের হামলার জবাব। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, বাহরাইনের একটি বিমান ঘাঁটিতে মার্কিন রাডার সিস্টেমের দিকে নিক্ষেপ করা ইরানি ড্রোনগুলো কোনো ক্ষতি ছাড়াই প্রতিহত করা হয়েছে।
ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস জানায়, তারা শেখ ঈসা বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনী পরিচালিত রাডারে ড্রোনের সাহায্যে একটি নির্ভুল অভিযান চালিয়েছে। মার্কিন সামরিক ড্রোনের বারবার ইরানি আকাশসীমা লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয় বলে তারা জানায়। এএফপি জানায়, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহর রয়েছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা প্রতিহত করেছে।
ইরানের সশস্ত্র বাহিনী জানায়, মঙ্গলবার হরমুজ প্রণালি পার হওয়ার সময় তিনটি তেলের ট্যাংকার সামুদ্রিক মাইনে আঘাত হেনেছে। মার্কিন সামরিক বাহিনী জানায়, তারা প্রধান রুটগুলো মাইনমুক্ত করেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত করার চেষ্টা করেছে।
ওমানের বার্তা সংস্থাগুলো জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং তার ওমানি সমকক্ষ বদর আলবুসাইদি মাস্কাটে শিপিং এবং কূটনৈতিক বিকল্পগুলো নিয়ে আলোচনা করেছেন। সোমবার তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। বৃহস্পতিবার চীনে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে এই সম্মেলনে ইরান যুদ্ধ আলোচ্যসূচিতে রয়েছে।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন