দৈনিক সোজা সাপটা

পল্টনের হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন

সম্প্রতি একটি ভিডিও বার্তায় হাসিনার প্রত্যাবর্তনের কথা বলেছিলেন সাঈদ খোকন। ছবি : ভিডিও থেকে নেওয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, পল্টন থানায় ২০২৪ সালে দায়ের করা একটি হত্যা মামলায় সাঈদ খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় পরবর্তী আইনি পদক্ষেপ হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। এবার পল্টন থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পল্টনের হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র সাঈদ খোকন

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x