ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি। গ্রেপ্তারের পর বর্তমানে তিনি গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর সাঈদ খোকন, তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বর্তমানে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত। এছাড়া গত ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছিল।
আদালতে দেওয়া আবেদনে বলা হয়, সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। অভিযুক্তদের ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে এবং অর্থ পাচারের আশঙ্কায় এসব হিসাব জব্দ করা হয়।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন