দৈনিক সোজা সাপটা

কানাডায় শুরু বিশ্ব বিমান পরিবহন সম্মেলন, নেতৃত্বে বিমানমন্ত্রী

কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সদর দপ্তরে স্থানীয় সময় সোমবার সকালে সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু হয়েছে। দীর্ঘ ১৩ বছর পর এবার সপ্তমবারের মতো এ আয়োজন করছে আইকাও, যার প্রতিপাদ্য হলো পরিবর্তনশীল বিশ্বে বৈশ্বিক যোগাযোগ, অর্থনৈতিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির চালিকাশক্তি হিসেবে বিমান পরিবহনকে আরও কার্যকর করে তোলা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা, জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইস এবং কানাডার পরিবহনমন্ত্রী স্টিভেন ম্যাককিনন। সম্মেলনে বিভিন্ন দেশের মন্ত্রী, নীতিনির্ধারক এবং আন্তর্জাতিক বিমান পরিবহন খাতের প্রতিনিধিরা অংশ নিয়েছেন এবং বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আইকাওয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে আকাশপথে যাত্রী পরিবহনের পরিমাণ ছিল প্রায় ৪৬০ কোটি এবং সংস্থাটির পূর্বাভাস বলছে ২০৫০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে ১ হাজার ২৪০ কোটিতে পৌঁছাতে পারে। বাড়তি যাত্রীচাপ সামাল দিতে বিমানবন্দর অবকাঠামো সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি, কার্যকর নিয়ন্ত্রক কাঠামো এবং বিপুল বিনিয়োগ প্রয়োজন হবে। এ কারণে এবারের সম্মেলনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, অর্থায়নের বিকল্প ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আইকাওয়ের এভিয়েশন সিকিউরিটি অডিটে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি উঠে এসেছে, যা আন্তর্জাতিক বিমান চলাচল খাতে বাংলাদেশের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে সাহায্য করবে।

সম্মেলনের উদ্বোধনী দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল ২০৫০ সাল পর্যন্ত বৈশ্বিক বিমান পরিবহন শিল্পের ভবিষ্যৎ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা। এদিকে সপ্তম বিশ্ব বিমান পরিবহন সম্মেলনের পাশাপাশি আগামী ১৯ ও ২০ নভেম্বর আইকাও সদর দপ্তরে অনুষ্ঠিত হবে সংস্থাটির অ্যাসেম্বলির ৪৩তম বিশেষ অধিবেশন। এতে আইকাও কাউন্সিলের সদস্যসংখ্যা ৩৬ থেকে বাড়িয়ে ৪০ করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নতুন চারটি সদস্যরাষ্ট্র নির্বাচনের বিষয়টি গুরুত্ব পাবে। সম্মেলনের শেষ পর্যায়ে সদস্যরাষ্ট্রগুলোর অংশগ্রহণে একটি মন্ত্রী পর্যায়ের ঘোষণাপত্র গ্রহণেরও কথা রয়েছে। বাংলাদেশের পক্ষে সম্মেলনে আরও যোগ দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (প্রশাসন) এস এম লাভলুর রহমান।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কানাডায় শুরু বিশ্ব বিমান পরিবহন সম্মেলন, নেতৃত্বে বিমানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x