দৈনিক সোজা সাপটা

জনতা ব্যাংকের এমডি নিয়োগ ও খেলাপি ঋণ নিয়ে সংসদে প্রশ্ন

হাসনাত আবদুল্লাহ।

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রক্রিয়া ও যোগ্যতা নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে অর্থমন্ত্রীর কাছে সুস্পষ্ট জবাব দাবি করেন তিনি।

সংসদে বক্তব্য রাখার সময় হাসনাত আবদুল্লাহ জনতা ব্যাংকের বিশাল অঙ্কের খেলাপি ঋণের চিত্র তুলে ধরে জানান, গত বছরের জুন পর্যন্ত ব্যাংকের মোট খেলাপি ঋণ ছিল ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকোর ২৩ হাজার কোটি টাকা, এস আলমের ১০ হাজার ২০০ কোটি টাকা, এনএক্সটেক্সের ৭ হাজার ৮০০ কোটি টাকা এবং ক্রিসেন্টের ৩ হাজার ৪০০ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে।

তিনি অভিযোগ করেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগকৃত ব্যাংকের পরিচালনা পর্ষদ ও এমডিদের একটি সিন্ডিকেটের মাধ্যমেই এই ব্যাংকগুলোকে খাদের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। সরকারের পূর্ববর্তী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে তিনি বলেন, বিএনপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করা হবে এবং ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ বাংলাদেশ ব্যাংকের কাছে থাকবে।

গত অক্টোবরেও অর্থমন্ত্রী একই কথার পুনরাবৃত্তি করেছিলেন উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ জনতা ব্যাংকের সাম্প্রতিক এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, মাঝারি পরিসরের একটি বেসরকারি সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত এমডিকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, অথচ ওই ব্যাংকের বিরুদ্ধে ২০২৪ সালের পর ব্যাপক অর্থ অনিয়মের অভিযোগ রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

জনতা ব্যাংকের এমডি নিয়োগ ও খেলাপি ঋণ নিয়ে সংসদে প্রশ্ন

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x