জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মুফতি আমির হামজাকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি ও হট্টগোলের ঘটনায় সংসদ সদস্যদের পরমতসহিষ্ণুতা প্রদর্শন এবং সংসদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছেন স্পিকার। রোববার (১৫ নভেম্বর) সংসদের অধিবেশনে এক সংসদ সদস্যের পয়েন্ট অব অর্ডারে উত্থাপিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার এই রুলিং ও নির্দেশনা দেন।
অধিবেশন চলাকালে সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সংসদ সদস্য আমির হামজার নাম উচ্চারণ করে কয়েকজন সদস্যের করা মন্তব্য এবং অধিবেশন কক্ষে শব্দ করার বিষয়টি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, প্রশ্নোত্তর পর্বে একজন সদস্য যখন আমির হামজার নাম নিয়ে প্রশ্ন করছিলেন, তখন কিছু সংখ্যক সংসদ সদস্য যেভাবে তার নাম উচ্চারণ করেছেন এবং হাউজে শব্দ করেছেন, তা একজন সংসদ সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্ণ করে।
এর জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, দীর্ঘ ১৫ বছরের দুঃসময় ও একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের প্রতি সাধারণ মানুষের অনেক আস্থা ও প্রত্যাশা রয়েছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন সাধারণ মানুষ সংসদের কার্যক্রম অনেক বেশি দেখেন উল্লেখ করে তিনি বলেন, সংসদ সদস্যদের আচরণের ওপর ভিত্তি করেই জনগণ এই সংসদ সম্পর্কে ধারণা পোষণ করবে।
স্পিকার আরো স্পষ্ট করেন, কোনো সদস্য বক্তব্য দেওয়ার সময় যদি আপত্তিকর কোনো শব্দ ব্যবহার করেন, তবে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে এবং প্রয়োজনবোধে অন্য সদস্যদের উত্তর দেওয়ার সুযোগও দেওয়া হবে। বক্তব্যের শেষে স্পিকার সংসদ সদস্যদের ধৈর্য ধরে অন্যের বক্তব্য শোনার অনুরোধ জানিয়ে বলেন, আপনাদের মধ্যে আরো অনেক পরমতসহিষ্ণুতা প্রদর্শন করা প্রয়োজন। বাকস্বাধীনতা নিয়ে আমরা সবাই গর্ব করি।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন