দৈনিক সোজা সাপটা

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জর্দানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রকাশিত দ্য মুসলিম ৫০০-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণে তাকে রাজনৈতিক বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর ২০২৫ সালের ডিসেম্বরে তিনি দেশে ফেরেন এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা এনে দেন। এরপর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অবসান ঘটে।

তারেক রহমান ছাড়াও এবারের সংস্করণে বাংলাদেশ থেকে সামাজিক বিষয়াবলি বিভাগে স্থান পেয়েছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন এবং আইনজীবী রাজিয়া সুলতানা। ড. হামিদা হোসেন নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অবদানের জন্য এবং রাজিয়া সুলতানা রোহিঙ্গা সংকট ও শরণার্থী অধিকার রক্ষায় কাজের স্বীকৃতিস্বরূপ এই স্থান পেয়েছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের সংস্করণে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম স্থানে থাকলেও, ২০২৭ সালের নতুন সংস্করণে তার নাম রাখা হয়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x