দৈনিক সোজা সাপটা

গাজায় হাসপাতালের ওপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা ১৮ দেশের

পাকিস্তান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, তুরস্কের পতাকার ছবি।

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, তুরস্ক ও পাকিস্তানসহ ১৮টি মুসলিমপ্রধান দেশ। আলজাজিরার খবরে বলা হয়েছে, এই ইসরাইলি হামলায় এক চিকিৎসক ও এক শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছেন যে, হাসপাতালটিতে ইসরাইলের এই হামলা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। একই সঙ্গে এর ফলে রোগী ও চিকিৎসাকর্মীদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের অব্যাহত হামলারও নিন্দা জানানো হয় এবং এসব হামলা গাজায় কার্যকর যুদ্ধবিরতিকে দুর্বল করে দিচ্ছে বলে সতর্ক করা হয়। এছাড়া গাজায় মানবিক সহায়তা প্রবেশের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারে যুক্তরাষ্ট্র ও বোর্ড অব পিসের প্রতি আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গাজায় হাসপাতালের ওপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা ১৮ দেশের

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, তুরস্ক ও পাকিস্তানসহ ১৮টি মুসলিমপ্রধান দেশ। আলজাজিরার খবরে বলা হয়েছে, এই ইসরাইলি হামলায় এক চিকিৎসক ও এক শিশুসহ অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়েছেন যে, হাসপাতালটিতে ইসরাইলের এই হামলা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। একই সঙ্গে এর ফলে রোগী ও চিকিৎসাকর্মীদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের অব্যাহত হামলারও নিন্দা জানানো হয় এবং এসব হামলা গাজায় কার্যকর যুদ্ধবিরতিকে দুর্বল করে দিচ্ছে বলে সতর্ক করা হয়। এছাড়া গাজায় মানবিক সহায়তা প্রবেশের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারে যুক্তরাষ্ট্র ও বোর্ড অব পিসের প্রতি আহ্বান জানান তারা।

দৈনিক সোজা সাপটা

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x