দৈনিক সোজা সাপটা

বাহরাইনে মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের

ফাইল ছবি

বাহরাইনের রিফা বিমানঘাঁটির ভেতরে অবস্থিত একটি মার্কিন আকাশ প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালিয়েছে ইরানের বিমানবাহিনী। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর দাবি, এই হামলায় মার্কিন রাডারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আইআরজিসি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে।

এদিকে, গত কয়েক ঘণ্টায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্কতা জারি করেছে। একই সঙ্গে দেশের সব নাগরিককে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে ঠিক কী ধরনের হুমকি রয়েছে, সে বিষয়ে সরকারিভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ফার্স নিউজে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি আরো দাবি করেছে যে, কৌশলগত হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। এই জলপথ দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেওয়া প্রচেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলেও তারা জানিয়েছে।

আইআরজিসির পক্ষ থেকে হুশিয়ারি দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের আগ্রাসনের জবাব আরো কঠোর ও ভয়াবহভাবে দেওয়া হবে। তবে ইরানের এই ড্রোন হামলার দাবি নিয়ে এখন পর্যন্ত মার্কিন সেনট্রাল কমান্ড (সেন্টকম) কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক সোজা সাপটা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বাহরাইনে মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক :
আবু সাউদ মাসুদ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x