রাজনৈতিক স্বার্থে এবং তথাকথিত উন্নয়নের বয়ান প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের জিডিপির প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানো হয়েছে। ২০১৪-১৫ অর্থবছর থেকে প্রকৃত হিসাবের তুলনায় প্রবৃদ্ধি শূন্য দশমিক আট থেকে এক দশমিক তিন শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানোর তথ্য উঠে এসেছে বিশেষজ্ঞ কমিটির ফরেনসিক অডিটে। বিশেষ করে উৎপাদনশিল্পের কয়েকটি উপখাতের উৎপাদন ও মূল্য সংযোজনের তথ্য অতিরঞ্জিত করে সামগ্রিক প্রবৃদ্ধির চিত্র উঁচুতে তুলে ধরা হয়েছিল। এতে অর্থনীতির প্রকৃত অবস্থার প্রতিফলন ঘটেনি বলে মনে করছে কমিটি।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সম্মেলনকক্ষে পিয়ার রিভিউ অব ফরেনসিক অডিট রিপোর্ট অন জিডিপি এস্টিমেটস শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. এ কে এনামুল হক। কমিটির অপর সদস্য ছিলেন বিআইডিএসের গবেষণা পরিচালক ড. অতনু রব্বানী।
সেমিনারে উপদেষ্টা তিতুমীর বলেন, বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনা বা অডিটে কোনো ধরনের প্রশাসনিক কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি। বিআইডিএসের গবেষক ও স্বাধীন বিশেষজ্ঞরা বৈজ্ঞানিক ও পেশাদার পদ্ধতিতে পিয়ার রিভিউয়ের মাধ্যমে কাজটি সম্পন্ন করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে এমন একটি পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার, যেখানে সরকার পরিবর্তন হলেও তথ্যের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন থাকবে।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন