রাজধানীর মহাখালীর দূরবীন বাংলা রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার রাজধানীর মহাখালীতে দূরবীন বাংলা রেস্টুরেন্ট পরিদর্শনকালে তিনি এ দাবি জানান।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, একটি রেস্টুরেন্টে শৃঙ্খলা বজায় রাখতে টোকেন ও সিরিয়াল পদ্ধতি অনুসরণ করা স্বাভাবিক বিষয়। কিন্তু সেই নিয়ম অমান্য করে কয়েকজন ব্যক্তি রেস্টুরেন্টের ব্যবস্থাপক, সুপারভাইজার ও কর্মীদের মারধর করেছেন। একই সঙ্গে সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্ক খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এবং এ ঘটনায় গ্রাহকরাও নিরাপত্তাহীনতার শিকার হয়েছেন।
তিনি বলেন, এটি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর হামলা নয়, বরং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক নাগরিক জীবনযাপনের ওপর বড় আঘাত। মানুষ নিজের অর্থে কোনো রেস্টুরেন্টে গিয়ে নিরাপদে খাবার গ্রহণ করতে পারবে না—এমন পরিস্থিতি কোনোভাবেই কাম্য হতে পারে না।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের আহ্বান জানান। পাশাপাশি যথাযথ আইনি প্রক্রিয়ায় অপরাধীদের বিচার, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী সেলিম উদ্দিন আরও বলেন, রাজধানীর নাগরিকদের জানমাল ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও দায়িত্বশীল ব্যক্তিবর্গকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। পরিদর্শনকালে তিনি দূরবীন বাংলা রেস্টুরেন্টের মালিক, কর্তৃপক্ষ ও কর্মীদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন