রাজধানীর উত্তর কাফরুল জামিয়া ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার ষষ্ঠ তলার ছাদ নির্মাণকাজের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে তার পক্ষে অনুদানের অর্থ হস্তান্তর করেন ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
এ সময় মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমান সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত বেতন নিজের পরিবার কিংবা ব্যক্তিগত প্রয়োজনে ব্যয় করেন না। বরং মিরপুরের একটি কওমি মাদরাসায় প্রতিমাসে সেই অর্থ দান করে থাকেন এবং অত্যন্ত সহজ-সরল জীবনযাপন করেন।
তিনি আরও বলেন, ডা. শফিকুর রহমান এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চান, যেখানে কোরআনের আদর্শের ভিত্তিতে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। অতীতে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি বিপদগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ দক্ষিণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর পুনর্নির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা দেন।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

Safari-র নিচের Share (⬆) বাটনে চাপুন, তারপর "Add to Home Screen" বেছে নিন।
আপনার মতামত লিখুন